× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

চ্যাম্পিয়নের মতোই শুরু বার্সার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২০:০৮ পিএম

ইয়ামালের এই হাসি বলে দেয় মায়ার্কোর বিপক্ষে বার্সেলোনার ফল

ইয়ামালের এই হাসি বলে দেয় মায়ার্কোর বিপক্ষে বার্সেলোনার ফল

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। নতুন মৌসুমেও যে ঝাঁজ থাকবে তা হলফ করে বলেছেন বিশ্লেষকরা। মায়ার্কোর বিপক্ষে বার্সেলোনা তা দেখিয়েছে বেশ ভালোভাবে। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন রাফিনিয়া ও লামিন ইয়ামালরা। যদিও শিষ্যদের পারফর্ম নিয়ে খুব একটা স্বস্তির কথা বলতে শোনা যায়নি হ্যান্সি ফ্লিককে।

একই রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামে ম্যানসিটি। ওলভারম্পটনের মাঠে গিয়ে স্বাগতিকদের বেশ ভুগিয়েছে তারা। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন সিটিজেনরা। এদিন দলের বড় সব তারকা পারফর্ম করেছেন। লিগে একই রাতে সান্ডারল্যান্ড জিতেছে ওয়েস্টহ্যামের বিপক্ষে। বল ধরে রাখার সক্ষমতায় এগিয়ে থেকেও অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র করেছে নিউ ক্যাসেল।

রবিবার রাতে ইস্তাদিও মায়ার্কো স্টেডিয়ামে নিজেদের মাঠেই খেই হারিয়ে বসে মায়ার্কো। প্রথমার্ধে দুজনকে হারিয়ে বসে তারা। ৩৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড খেলে মোরলাস মাঠ ছাড়েন, ৩৯ মিনিটে গোলকিপারকে আঘাত করে মারকুইউ। ৯ জনের দলে পরিণত হলেও পরবর্তী ৬০ মিনিট স্বাগতিকদের জালে বল জড়াতে পারেনি কাতালানরা। যদিও যোগ করা সময়ে জট খোলেন ইয়ামাল।

এদিন ম্যাচঘড়ির মাত্র ৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সা। পরের গোলটি করেন ফেরেন তোরেস। আর যোগ করা সময়ে ইয়ামাল। গোলের এই সংখ্যাটা আরও বাড়ত যদিও না একের অধিক সুযোগ মিস না করত সফরকারীরা। শেষ দিকে অর্থাৎ ৬৯ মিনিটে তোরেসের বদলি হিসেবে নেমে সহজ দুটি গোল মিস করেন মার্কাস রাশফোর্ড।

ম্যাচশেষে হ্যান্সি ফ্লিক অবশ্য বলেন, ‘আমার খেলা পছন্দ হয়নি। ৩ পয়েন্ট পেয়েছি ঠিকই। কিন্তু আমাদের সামর্থ্যের ৫০-৬০ ভাগ দিয়েছে ফুটবলাররা। ৯ জনের বিপক্ষে এভাবে খেলা সম্ভব নয়। আরও আক্রমণাত্মক খেলতে হবে।’

এদিন মায়ার্কোর বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় গোল নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তোরেসের সেই গোল নিয়ে ফ্লিক বলেন, ‘যদি আমি তোরেসের গোলের বিপরীতে থাকতাম, আমিও হতাশ হতাম। তবে আমি সব সময় আমার খেলোয়াড়দের বলি রেফারির বাঁশি না বাজা পর্যন্ত খেলা চালিয়ে যেতে।’

প্রিমিয়ার লিগে গেল আসরে ব্যর্থতার পর নতুন মৌসুমে যেন গা-ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছে ম্যানসিটি। বিশেষ করে, দলের প্রতিটি খেলোয়াড় সক্ষমতা দেখিয়েছে। প্রায় ৫৮ শতাংশ বল দখলের দিনে আর্লিং হালান্ড পেয়েছেন জোড়া গোলের দেখা। দুই অর্ধে দুটি গোল করেছেন তিনি। এসি মিলান থেকে যোগ দেওয়া রেইন্ডাস খেলেছেন সেরাটা। এক অ্যাসিস্টের পাশাপাশি নিজেও গোলের দেখা পেয়েছেন। বলে মোট ৮০টির মতো টাচ করেছেন এই ডিফেন্সি মিডফিল্ডার।

শিষ্যদের দারুণ শুরু নিয়ে বেজায় খুশি পেপ গার্দিওলা। ম্যাচশেষে সম্প্রচার চ্যানেলকে তিনি বলেন, ‘শুরুটা ভালো, তবে গত মৌসুমের চেয়ে বেশি নয়। গত মৌসুমেও চেলসির বিপক্ষে ২-০ জয়ে শুরু করেছিলাম, অথচ পরে কী হয়েছিল সকলের জানা।’

এই স্প্যানিয়ার্ড আরও যোগ করেন, ‘গত মৌসুমেও আমরা ক্ষুধা আর উদ্যম নিয়ে শুরু করেছিলাম। এটা কেবল প্রথম ম্যাচ। এখনও অনেক অনেক পয়েন্ট বাকি আছে খেলার।’

এ সময় রেইন্ডার্সের ভূয়সী প্রশংসা করেন তিনি। এসি মিলান থেকে যোগ দেওয়া নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারকে নিয়ে তিনি বলেন, ‘তাজিনী এক্সেপশনাল খেলোয়াড়। সে সিরি’আ লিগের অন্যতম সেরা একজন। তার দুর্দান্ত রিদম রয়েছে।’

এবার ম্যানসিটিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। তাতে পুরনোদের চ্যালেঞ্জ বেড়েছে। গার্দিওলা বলেন, নতুন ফুটবলার যোগ হয়েছে, অমাাদের স্কোয়াড বড় হয়েছে। এ ক্ষেত্রে দলের সামঞ্জস্য আনা অনেকটা কঠিনই বটে।’

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা