× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে ফিরলেন সোহানরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৩৪ পিএম

পাকিস্তান শাহিনসনের বিপক্ষে হারের পর দ্বিতীয় জয়ে ফিরেছে সোহানরা

পাকিস্তান শাহিনসনের বিপক্ষে হারের পর দ্বিতীয় জয়ে ফিরেছে সোহানরা

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়েছে লাল সবুজ দলের জার্সিধারীরা।জিসানের ঝোড়ো ইনিংসের পর ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায় তারা, সেটি যথেষ্ট হয়েছে জয়ের জন্য।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ' দল। প্রথম ম্যাচের মতো দলকে উড়ন্ত শুরু এনে দেন জিশান আলম। ওপেনারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। বিশেষ করে জিশান এদিন রীতিমতো ঝড় তোলেন! তরুণ এই ওপেনারের তুলে নেন আসরের প্রথম ফিফটি। সবমিলিয়ে ৪৫ বলে ৭২ রান করেছেন এই তরুণ।দলের হয়েও সর্বোচ্চ তার। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ১৮ বলে ২৫ রান করে এই ওপেনার বিদায় নিলে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। তবে মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউই সুবিধা করতে পারেন নি।অপরাজিত ৪৮ রান এসেছে আফিফের ব্যাট থেকে। তাতে ভালো শুরু পাওয়ার পরও শেষদিকে প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বড় রানের ভীত পায় বাংলাদেশ। 

১৮৬ রানের জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি নেপাল। ইনিংসের শুরু থেকেই নেপালি ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশি বোলাররা। নতুন বলে হাসান মাহমুদ-রিপন মন্ডলরা দুর্দান্ত বোলিং করেছেন। তাদের বোলিং তোপে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় নেপাল। কুশাল মোল্লার কার্যকরী ৫৯ রান ছাড়া এ দিন কেউই রান তুলতে পারে নি।

মাঝের ওভারগুলোতে কার্যকরী ছিল বাংলাদেশি স্পিন। বিশেষ করে রকিবুল হাসান এদিন দারুণ বোলিং করেছেন। রাকিব একাই শিকার করেছেন ৩ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেপাল কোনোরকমে দেড়শ ছুঁয়েছে।

দ্বিতীয় ওভারেই কুশল ভুরতেলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন হাসান মাহমুদ। পাওয়ার প্লের ভেতরই বাংলাদেশকে আরেকটি উইকেট এনে দেন রাকিবুল হাসান। ১০ বলে ১৫ রান করা লোকেশ বামকে ফেরান এই বাঁহাতি স্পিনার। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৯ রান তোলে নেপাল।

১০ম ওভারে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রাকিবুল হাসান। টানা দুই বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন দীপেন্দ্র সিং ঐরী ও গুলশান ঝাকে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন রাকিবুল। নেপালের হয়ে হারের ব্যবধান কমানো কুশল মাল্লা ৪৭ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা