× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেলবেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৭:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেলবেন সাকিব

সিপিএলের পর এবার সাকিব আল হাসান নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে। বাংলাদেশি এ অলরাউন্ডার আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবের খেলা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দলটি।

ফেসবুকে আটলান্টা ফায়ারের পোস্টে লেখা হয়েছে, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন। ব্যাটে-বলে একজন গেম-চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যোগ হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’

মাইনর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ। ২০২১ সাল থেকে মাইনর ক্রিকেট লিগ শুরু হয় যুক্তরাষ্ট্রে।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাচ্ছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেলেছিলেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার নাসির হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা