× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ প্রস্তুতি

স্কিল অনুশীলন দিয়ে শুরু টাইগারদের মূল প্রস্তুতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৮:০৯ পিএম

ক্রিকেটারদের সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড  ছবি: আ.ই.আলীম।

ক্রিকেটারদের সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ছবি: আ.ই.আলীম।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলছিল এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প। এ লম্বা সময় ফিটনেস ক্যাম্প করিয়েছেন বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। একদিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে আজ শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটবলের স্কিল অনুশীলন করেছেন টাইগাররা।

দুপুর থেকে অনুশীলন শুরু করেছে লিটন কুমারের দল। আগ্রহের কেন্দ্র ছিল পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। নারী ক্রিকেটারদের সঙ্গে কয়েকটি সেশন করলেও প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ হিসেবে আজ যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট ক্যাম্পে। ক্রিকেটারদের পাওয়ার হিটিং সমস্যা থাকার কারনে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচের সঙ্গে কাজ করে ক্রিকেটাররা বড় শট খেলায় আরও বেশি সামর্থ্য অর্জন করতে পারবেন বলে বিশ্বাস বিসিবির। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরি পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন উড। ৩ সেপ্টেম্বর তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে। মূলত প্রধান কোচ ফিল সিমন্সের চাওয়াতেই তাঁকে নিয়ে আসা হয়েছে।



এ নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, টিটোয়েন্টি ক্রিকেটে যারা পাওয়ার ক্রিকেট খেলতে পারে, তারা (এই স্কিলের) সুবিধা পায়। ওই জায়গাটাতে আমাদের কিছু ঘাটতি আছে। যদিও আমরা সম্প্রতি ছক্কা মারার সামর্থ্যে অন্যদের কাছাকাছি এসেছি। কিন্তু আমাদের সব ক্রিকেটার যে ভালো, তা নয়। এখানে আমাদের উন্নতির সুযোগ আছে। এটা নিয়ে কখনো কাজ হয়নি।

১৮ আগস্ট এই অনুশীলন শেষে টাইগার ক্রিকেটাররা যাবেন সিলেটে। একদিন বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে লাক্কাতুরায় আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। গেল সপ্তাহখানেকের ফিটনেস ক্যাম্প চলাকালীন কোচিং স্টাফদের মধ্যে একমাত্র নাথান কেলিই ছিলেন সরাসরি দায়িত্বে, বাকিরা ছিলেন ছুটিতে। প্রধান কোচ ফিল সিমন্সের আজ ঢাকায় ফিরে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপে যাওয়ার আগে এই সিরিজটাই হবে লিটনদের চূড়ান্ত প্রস্তুতি। আগামী ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা