× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে একশোর নিচে গুটিয়ে ৩৪ বছর পর সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১০:২০ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১০:৩৩ এএম

ট্রফি হাতে সিরিজ জয়ের উল্লাসে মেতে ওঠে ক্যারিবীয়রা। ছবি: এএফপি

ট্রফি হাতে সিরিজ জয়ের উল্লাসে মেতে ওঠে ক্যারিবীয়রা। ছবি: এএফপি

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ৯২ রানে গুটিয়ে দিয়ে ২০২ রানের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে ৩৪ বছর পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবীয়রা।

তৃতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৯৪ রান। দলের হয়ে অধিনায়ক শাই হোপ খেলেন অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর সঙ্গে শেষ দিকে জাস্টিন গ্রিভসের ১১০ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

জবাবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে শুরুতেই। টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনই ফেরেন ০ রান করে। মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। জেইডেন সিলস একাই ধ্বসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।  ৭.২ ওভার বল করে ১৮ রান খরচায় তিনিই নেন ৬ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন সালমান আগা। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান  থামে ৯২ রানে। এতে ২০২ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা। এটি রানের হিসেবে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যবধানে  জয়।    

এই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার আনন্দে ভাসছে হোপের দল।


সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২৯৪/৬ (৫০ ওভার) – শাই হোপ ১২০*, জাস্টিন গ্রিভস ৬৮; শাহিন শাহ আফ্রিদি ২/৫২

পাকিস্তান: ৯২ (৩২.২ ওভার) – আগা ৩০, নেওয়াজ ২৩; জেইডেন সিলস ৬/১৮, মোতি ২/১৯।

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে জয়ী

ম্যান অব দ্যা ম্যাচ: শাই হোপ

ম্যান অব দ্যা সিরিজ: জেইডেন সিলস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা