× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাসসেরা গিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ২০:২৬ পিএম

এ নিয়ে চতুর্থবার প্লেয়ার অব দ্য মান্থ হলেন গিল

এ নিয়ে চতুর্থবার প্লেয়ার অব দ্য মান্থ হলেন গিল

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে নেতৃত্ব গুণের পাশাপাশি পারফরম্যান্স দিয়েও মুগ্ধ করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। স্বীকৃতিস্বরূপ আইসিসির জুলাই মাসের সেরা প্লেয়ার হয়েছেন তিনি।

তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক ভিয়ান মুল্ডারকে পেছনে ফেলেছেন গিল। জুলাইয়ে ইংল্যান্ডে তিন টেস্ট খেলে গিল ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন।

স্বীকৃতি পেয়ে নিজের প্রতিক্রিয়ায় গিল বলেছেন, ‘জুলাই মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়ার অনুভূতি সত্যিই দুর্দান্ত। এবারের পুরস্কার আমার কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এটি এসেছে আমার প্রথম টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। বার্মিংহামে করা ডাবল সেঞ্চুরিটি অবশ্যই সারা জীবন লালন করব এবং এটি আমার ইংল্যান্ড সফরের অন্যতম সেরা মুহূর্ত।’

এ নিয়ে চতুর্থবার প্লেয়ার অব দ্য মান্থ হলেন গিল। এর আগে তিনি এ বছর ফেব্রুয়ারি মাসে এবং ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে সেরার পুরস্কার জিতেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা