প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ২০:২৪ পিএম
দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৪১ বলে সেঞ্চুরি করেন ব্রেভিস। ২২ বছর ১০৫ দিন বয়সে এই রেকর্ড গড়েন তিনি
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জার্সিতে নবম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে দারুণ এক রেকর্ড গড়েন তিনি। প্রোটিয়া ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ৪১ বলে সেঞ্চুরি হাঁকান ব্রেভিস। তার অপরাজিত ১২৫ রানে ভর করে অজিদের ২১৯ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। রেকর্ডের দিনে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন ব্রেভিস। গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে এইডেন মার্করাম বিদায় নিলে বাইশগজে নামেন তিনি। শুরু থেকেই হাত খুলে খেলেন ২২ বছর বয়সি ব্রেভিস। তাকে যোগ্য সঙ্গ দেন ত্রিস্টান স্টাবস।
চতুর্থ উইকেটে স্টাবসকে নিয়ে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন
ব্রেভিস। এ সময় ২৫ বলে অর্ধশতক হাঁকান। তারপর আরও আগ্রাসী হয়ে ওঠেন। একের পর এক চার-ছক্কার
ফুলঝুরিতে ৪১ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে
সেঞ্চুরির র্কীতি নিজের করে নেন ব্রেভিস। ২২ বছর ১০৫ দিন বয়সে এই রেকর্ড গডেন ব্রেভিস।
২০১২ সাল থেকে ১৫ বছর ধরে রেকর্ডটি ছিল রিচার্ড লেভির দখলে। ২৪ বছর ৩৬ দিনে সেঞ্চুরি
করেছিলেন এই উদ্বোধনী ব্যাটার।
এদিন ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে সাত উইকেটে
২১৮ রান। ব্রেভিস খেলেন ৫৬ বলে ১২৫ রানের ইনিংস। তার দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল
১২টি চার ও ৮টি ছক্কায়। স্ট্রাইকরেট ২২৩.২১। ব্রেভিসদের বিপক্ষে ডরশুইস ছাড়া অস্ট্রেলিয়ার
সব বোলারই ছিলেন খরুচে। দলের সেরা পেসার জশ হ্যাজলউড চার ওভারে খরচ করেছেন ৫৬ রান।
স্পিনার অ্যাডাম জাম্পা চার ওভারে দেন ৪৬ রান, তবে একটি উইকেট আদায় করেন তিনি। গ্লেন
ম্যাক্সওয়েল চার ওভারে খরচ করেন ৪৪ রান। শেন অ্যাবটও খরচ করেন ৪৪ রান। কেবল ডরশুইস
চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে ঝুলিতে ভরেন দুই উইকেট।