প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২১:০৮ পিএম
ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগেই সুখবর পেলেন ভির্টজ
রেকর্ড পারিশ্রমিকে লেভারকুজেন ছেড়ে লিভারপুলে পাড়ি জমান ফ্লোরিয়ান ভির্টজ। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগেই সুখবর পেলেন জার্মান মিডফিল্ডার। দেশটির বর্ষসেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন তিনি। গত রবিবার জার্মান কিংবদন্তি টনি ক্রুস বিজয়ী হিসেবে ভির্টজের নাম ঘোষণা করেন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি নতুন বিজয়ীকে বলেন, ‘তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরি আর কাউকে ভাবতেও পারি না।’
ভির্টজ ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানতালে লড়াই করে গেছেন।
উয়েফা নেশন্স লিগে জার্মানি সেমিফাইনালে হেরে গেলেও আসরের সেরা পারফরমারদের একজন ছিলেন
এই মিডফিল্ডার। জার্মানির বর্ষসেরার লড়াইয়ে ভির্টজের ধারেকাছে যেতে পারেননি কেউ। ১৯১
ভোট পেয়ে সেরা হয়েছেন তিনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এ
ছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড, মৌসুম শেষে বায়ার্নে ২৫ বছরের অধ্যায়ের
সমাপ্তি টানা থমাস মুলারের ভোট ৭০টি।
সম্প্রতি ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে লিভাপুলে যোগ দেন ভির্টজ;
যা ক্লাবটির ইতিহাসে ট্রান্সফারে সবচেয়ে বেশি খরচ।