× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

এশিয়ান কাপে বাংলাদেশের সঙ্গী যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২১:০১ পিএম

সেরা তিন রানার্সআপ বাছাই থেকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে  নেয় বাংলাদেশের মেয়েরা

সেরা তিন রানার্সআপ বাছাই থেকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারের পরও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ পায় বাংলাদেশ। মূলত রবিবার রাতের অন্য ম্যাচে চীনের কাছে লেবাননের হারে কপাল খোলে দেশের মেয়েদের। সিনিয়রদের মতো তারাও প্রথমবার সুযোগ পায় এশিয়ান কাপে। থাইল্যান্ডে অনুষ্ঠেয় আসরে ভালো করলে মিলতে পারে বিশ্বকাপের টিকিটও।

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, সেটা জানা যায় গতকাল সোমবার। ভারত, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে খেলবেন আফঈদা খন্দকাররা।

আট গ্রুপের আট সেরা দল হিসেবে মূল পর্বের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। প্রতিটি গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থেকে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ, জর্ডান ও চাইনিজ তাইপে।

২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে ১২ দল নিয়ে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে ১২ দল ৩ গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ অবশ্য ঠিক হয়নি।

 

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহণকারী দল: বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা