× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ বছর পর ওয়ানডেতে পাকিস্তানকে হারালো উইন্ডিজ, সিরিজে সমতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১০:৪৮ এএম

জয়ের মুহূর্তে রোস্টস চেজ ও জাস্টিন গ্রিভস। ছবি: এএফপি

জয়ের মুহূর্তে রোস্টস চেজ ও জাস্টিন গ্রিভস। ছবি: এএফপি

টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার একই ঘটনা ঘটলো ওয়ানডে সিরিজেও। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সেই সাথে দীর্ঘ প্রায় ৬ বছর পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল শাই হোপের দল। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নটিংহামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাঝে বৃষ্টির বাধায় প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। বৃষ্টি-বিলম্বের কারণে ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১। রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের সৌজন্যে ১০ বল আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ব্যাট হাতে পাকিস্তানের হয়ে কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন গত ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হাসান নওয়াজ। এছাড়া হুসাইন তালাত করেন ৩১ রান। তাতেই ১৭১ রানের পুঁজি পায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে নেন ৩ উইকেট।

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ ১২ রানের মধ্যেই হারিয়ে ফেলেছিল দুই ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইসকে। তিনে নামা কিসি কার্টিও বেশিক্ষণ টিকতে পারেননি, আবরার আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দলীয় ৪৮ রানে।

এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক হোপ। ১০৭ রানের মধ্যেই পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তব বাকি পথ পাড়ি দিতে আর বিপদে পড়তে দেননি রোস্টস চেজ ও জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে অপরাজিত ৭২ বলে ৭৭ রানের জুটিতে ম্যাচের সমাপ্তি টানেন তাঁরা। সাথে সিরিজে সমতায় ফেরে ক্যারিবীয়রা। চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন চেজই। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন হাসান আলী ও মোহাম্মদ নাওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩৫ ওভারে ১৭১/৭ (নওয়াজ ৩৬*, তালাত ৩১, শফিক ২৬; সিলস ৩/২৩)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.২ ওভারে ১৮৪/৫ (চেজ ৪৯*, রাদারফোর্ড ৪৫, হোপ ৩২; নওয়াজ ২/১৭)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী (ডিএল মেথড)। ম্যান অব দ্য ম্যাচ: রোস্টন চেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা