প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২১:০৩ পিএম
অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং ছবি: গেটিইমেজ
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কঠিন কাজ হলো সেরা ক্রিকেটার বাছাই করা কিংবা নির্দিষ্ট করে বলা। এর মধ্যে অনেক ভালো ক্রিকেটারকেও লিস্ট থেকে বাদ পড়তে হয়। একেকজনের চিন্তা ও কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করে। সেই কাজটাই করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তিনি সেরা পাঁচ ব্যাটারকে বেছে নিয়েছেন, যেখানে বর্তমানে ফেভারিট কোহলি এমনকি নিজেকেও রাখেননি কিংবদন্তি ব্যাটারের তালিকায়। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং সর্বকালের সেরা পাঁচ ব্যাটারকে বেছে নিয়েছেনÑ ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, জো রুট ও কেইন উইলিয়ামসন। সেরা ৫ জনের তালিকায় জ্যাক ক্যালিস না থাকলেও, তারও প্রশংসা করেছেন দুবারের বিশ্বকাপজয়ী এই অজি অধিনায়ক। পন্টিংয়ের এমন আলোচনায় চাঞ্চল্যকর দিক হলো কোনো অজি ব্যাটারের না থাকা।
সাক্ষাৎকারের
মধ্যে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাকে ‘সবচেয়ে দক্ষ’ হিসেবে উল্লেখ করেন। কৌশলী
ব্যাটার হিসেবে শচীন টেন্ডুলকারের চেয়ে ভালো কাউকে দেখেননি।
বিশেষ করে ফ্যাব-ফোর
খ্যাত তালিকার দুটি নাম বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে অনেকেই সেরা ব্যাটারদের তালিকায়
রাখেন। এর মধ্যে শচীন (৩৪৩৫৭ রান) ও দ্রাবিড় (২৪২০৮) ভারতের দুজন সর্বোচ্চ রানসংগ্রাহক।
সাবেক ক্যারিবীয় অধিনায়ক লারার নামটি অধিকাংশ পণ্ডিতের আলোচনায় আসবে।
কেন তাদের সর্বকালের
সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হলো তা প্রসঙ্গে রিকি পন্টিং ব্যাখ্যা দিয়ে বলেন,
‘আমি অধিনায়ক থাকাকালে যাদের বিপক্ষে খেলেছি, এমন ক্রিকেটারদের মধ্যে ব্রায়ান লারা
সবচেয়ে দক্ষ ব্যাটসম্যান। তিনি অন্য যে কারও চেয়ে আমাকে সবচেয়ে বেশি নিদ্রাহীন রাত
উপহার দিয়েছেন। আমার দেখা যেকোনো ক্রিকেটারের চেয়ে কৌশলগতভাবে সবচেয়ে ভালো শচীন টেন্ডুলকার,
একই সঙ্গে রাহুল দ্রাবিড়ও। এই তালিকায় আমি জো রুট এবং কেইন উইলিয়ামসনকেও রাখতে চাই।’
ভারতের বিপক্ষে
সর্বশেষ টেস্ট সিরিজেই টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেছেন রুট।
রুটকে নিয়ে পন্টিং বলেন, ‘গত পাঁচ বছরে রুট যা করেছে, তা অসাধারণ। পরিসংখ্যান দেখুন,
তার রান ১৩,৫০০। আমি খেলোয়াড়দের মূল্যায়ন করি এই ভিত্তিতে যে তারা কতদিন শীর্ষ ফর্ম
ধরে রাখতে পারে। আপনি ৩০ বা ৪০ ম্যাচের জন্য দুর্দান্ত খেলোয়াড় হতে পারেন, কিন্তু
১৫০ ম্যাচ কি সেটা ধরে রাখতে পারবেন? জো সম্ভবত প্রথম ১০০ ম্যাচে সেরা খেলোয়াড় ছিলেন
না, ৯৭ টেস্টে তার ছিল ১৭ সেঞ্চুরি। কিন্তু এখন তিনি একজন মহান খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
শেষ ৬০ ম্যাচে (ওভাল টেস্টের আগে) তিনি করেছেন ২১টি সেঞ্চুরি।’ তার টেস্ট ক্যারিয়ারে
১৫৮ ম্যাচে ৩৯টি সেঞ্চুরি রয়েছে।