× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই ফিরছেন না মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২০:৫৬ পিএম

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি   ছবি: গেটিইমেজ

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ছবি: গেটিইমেজ

নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে অষ্টম মিনিটেই ট্যাকলে পড়ে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পান লিওনেল মেসি। ফলে মাঠ ছাড়তে হয় ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন অধিনায়ককে। চোট গুরুতর না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ সোমবার ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রেখেছে ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

মাসচেরানো বলেন, ‘লিও ঠিক আছে, কিন্তু সামনে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তাই এখনই ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আমরা আশাবাদী, সে দ্রুতই ফিরবে।’ চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত ১৮টি গোল করে তিনি গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ন্যাশভিল এসসির স্যাম সুররিজের সঙ্গে। পাশাপাশি রয়েছে ৯টি অ্যাসিস্টও।

অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের পর আগামী শনিবার লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি। এরপর ২০ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ফোর্ট লডারডেলে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

এদিকে টানা তৃতীয় বছরের মতো এমএলএসে সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হিসেবে খেলছেন লিওনেল মেসি। এমনকি তার একার বেতন এমএলএসের ২১টি দলের মোট খেলোয়াড়ের বেতনের চেয়েও বেশি। মিয়ামিতে তার বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, বছরে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার। তবে এতে যুক্ত রয়েছে মার্কেটিং ও এজেন্ট ফি, পারফরম্যান্স বোনাসসহ চুক্তিভুক্ত আরও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা। সব মিলিয়ে এই বিশাল অঙ্কের আয়ই মেসিকে এমএলএস ইতিহাসের অন্যতম আলোচিত চুক্তির মালিক করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা