× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজানের সেঞ্চুরির আক্ষেপ, বড় পুঁজি বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২০:৫০ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ২১:০৭ পিএম

রিজানের সেঞ্চুরির আক্ষেপ, বড় পুঁজি বাংলাদেশের

টপ অর্ডার ব্যাটারদের শুরুটা ছিল বাজে। অতিরিক্ত ডট খেলে দলকে রাখে চাপে। মাঠে থিতু হতে পারেনি ওপরের সারির ব্যাটাররা। ৬৫ রানেই বাংলাদেশ হারিয়ে বসে ৩ উইকেট। তবে মিডল অর্ডারের দায়িত্বশীল ভূমিকায় শক্ত ভিত পায় বাংলাদেশ। বিশেষ করে রিজান হোসেন ও কালাম সিদ্দিকির দুর্দান্ত ব্যাটিং দলকে বাঁচিয়ে রাখে। রিজান ভালো শুরু করলেও শেষটা ছিল আক্ষেপের। তীরে এসে তরী ডোবানোর মতোই। ডাবলস নিতে গিয়ে ৯৫ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন রিজান। শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউন বশিরের ভালো ফিনিশিংয়ে ফাইনালে বড় সংগ্রহ পায় বাংলাদেশ ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের হয়ে ৯৫ রান করেছেন রিজান হোসেন। এ ছাড়া ৬৫ রান করেছেন কালাম সিদ্দিকি।

দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ২২ বলে ১৬ রান করে রিফাত ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ। তার ব্যাট থেকে এসেছে ২১ রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকিম তামিম। ২৮ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তার দ্রুত বিদায়ে ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি।

চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রিজান ও কালাম। ৬৫ রান করেছেন কালাম। আর রিজানের ব্যাট থেকে এসেছে ৯৫ রান। রান আউটে কাটা পড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি। শেষ ৯ ওভারে ৮৫ রান করায় ২৬৯ রানের ভালো পুঁজি পায় বাংলাদেশ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা