× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরেও এশিয়ান কাপ খেলতে পারে বাংলাদেশ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৭:৫২ পিএম

দ. কোরিয়ার মেয়েদের ট্যাকনিক ও ট্যাকটিসের কাছে হেরেছে বাংলাদেশ

দ. কোরিয়ার মেয়েদের ট্যাকনিক ও ট্যাকটিসের কাছে হেরেছে বাংলাদেশ

বড়রা যে অর্জনে প্রশংশায় ভাসছেন, সেখানে পৌঁছানোর সুযোগ ছিল ছোটদেরও। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ অর্জন করেন আফঈদা খন্দকাররা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলেও সে সুযোগ ছিল। বাছাইয়ে ‘জি’ গ্রুপে প্রথম দুই ম্যাচে টানা জয় পেয়েছিল দেশের প্রতিনিধিরা। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হোঁচট। ৬-১ গোলের ব্যবধানে মাঠ ছেড়ে শঙ্কায় পড়েছেন তারা। 

লাওসের জাতীয় স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় বাংলাদে। ম্যাচঘড়ির ১৫ মিনিটে দলকে আনন্দ উপহার দেন তৃষ্ণা রানী। তবে  ১৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা এক ক্রস কাজে লাগিয়ে ব্যবধান ১-১ করেন লি হায় উন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আফঈদার আরও ৫টি গোল হজম করেন। পরিশোধ করতে পারেননি একটিও।

এদিকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল কোরিয়া। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। মূলপর্বে যেতে হলে থাকতে হবে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ। বাংলাদেশ ‍+ ৬ গোলগড় নিয়ে আছে তিনে। ওপরে জর্ডান (‍+ ১১) ও চাইনিজ তাইপে (‍+৭)। বাংলাদেশের সেই অবস্থান ধরে রাখত হলে হার কামনা করতে হবে লেবাননের (‍+২)। ‘ই’ গ্রুপে শেষ ম্যাচে আজ চীনের মুখোমুখি হবে তারা। ‍+ ১৩ গোল গড় নিয়ে শীর্ষে আছে চীন। সমান পয়েন্ট পাওয়া লেবানন জিতলেও আবার সুযোগ আছে। সেক্ষেত্রে জিততে ৯ গোলের ব্যবধানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা