× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোকোভিচকে ২১ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৭:৫০ পিএম

 সার্বিয়ার  টেনিস তারকা নোভাক জোকোভিচ    ছবি: গেটিইমেজ

সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ ছবি: গেটিইমেজ

দরজায় কড়া নাড়ছে ইউএস ওপেন টেনিস। আগামী ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তার আগে বড় শাস্তি পেলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার এই টেনিস তারকাকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ২১ লাখ ২০ হাজার। অবশ্য খেলা নয়, ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকাকে শাস্তি পেতে হয়েছে দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য। জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ।

জোকোভিচকে আগেই নোটিস পাঠিয়েছিল সংস্থাটি। তাকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেসব নথি জমা দিতে না পারলে নির্মাণ করা স্থাপনা ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। এরপরই তার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যেন নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাকে। এর পাশাপাশি দ্রুত জরিমানা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর প্যারিস অলিম্পিকে স্বর্ণ জেতার পর একটা গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। সেখানে যেন তরতাজা হয়ে নামতে পারেন, সেজন্য মাস্টার্স সিনসিনাটি ওপেন ও ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনে খেলতে নামেননি তিনি।

এরই মধ্যে বয়স সমস্যায় ফেলছে জোকোভিচকে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত ভালো খেললেও তারপরে কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনারের কাছে হারতে হচ্ছে তাকে। দেখে বোঝা যাচ্ছে, ক্যারিয়ারের শেষ দিকে জকোভিচ। সার্বিয়ান তারকা আর কত দিন খেলবেন সেই জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে জরিমানা হলো তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা