× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজল্যান্ডের বিশ্বরেকর্ড, জিম্বাবুয়ের লজ্জাজনক হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৭:৩৭ পিএম

জেকব ডাফি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করে সতীর্থদের সাথে উদযাপন করছেন    ছবি: ক্রিকইনফো

জেকব ডাফি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করে সতীর্থদের সাথে উদযাপন করছেন ছবি: ক্রিকইনফো

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কিউইদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। কোনোভাবে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছিল রোডেশিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ৮ রানের টার্গেট দিলে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় নিউজল্যান্ড। এবার সিরিজনির্ধারণী ম্যাচে বুলাওয়েতে দাপটে খেলা খেলছে সফরকারীরা। প্রথম ইনিংসেই ১২৫ রানে গুটিয়ে দেয় স্বাগতিকদের। এরপর কিউইরা রোডেশিয়ান বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়েছে। তিন ব্যাটারের দেড়শ পেরুনো ইনিংসে দলীয় ৬০০ রান করে লিড নেয় কিউইরা। এর মাধ্যমেই বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড। এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শ পেরুনো ইনিংস যৌথভাবে বিশ্বরেকর্ড। এমন ঘটনা টেস্ট ইতিহাসে আরও দুবার দেখা গেছে। তবে গত ৩৯ বছরে এবারই প্রথম এক ইনিংসে দেড়শ পেরুলেন তিনজন। ৪৭৬ বড় তার জবাবে ৩৫৯ রানে ও ইনিংস ব্যবধানে হারল তারা ।

কিউই ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন ‍জিম্বাবুইয়ান বোলাররা। গতকাল শনিবার বোলারদের দাপুটে বোলিংয়ে নিজেদের ট্যাকল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে স্বাগতিকরা। চেনা মাঠ তারপরও যেন ব্যাটিং ও বোলিংয়ে কোনো ছন্দ নেই তাদের। গতকাল খেলতে নেমে ১১৭ রানেই সব উইকেট হারিয়ে ফেলে। ইনিংস ব্যবধানে লজ্জাজনকভাবে দুই টেস্টেই হারল রোডেশিয়ানরা।

৪৭৬ রানের লিডে জাবাবে প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে হারিয়ে উইকেটের পতন শুরু হয়। শূন্য রানেই প্রথম উইকেটের পতন। নিষেধাজ্ঞা কাটিয়ে ৪ বছর পর দলে ফিরেছেন টেলর। প্রথম ইনিংসে ভালো করলেও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ৩৯ বছর বয়সি এ অভিজ্ঞ ব্যাটার। মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরতে হলো তাকে। কিউই বোলাররা ব্যাটসম্যানদের কোনো পাত্তাই দিচ্ছে না। হেসেখেলে বল করে সাজঘরে ফেরাচ্ছেন। যেখানে জিম্বাবুয়ের বোলারদের পাত্তাই দেয়নি কিউই ব্যাটাররা। স্বচ্ছন্দে খেলেছেন তাদের। অন্যদিকে সফরকারীরা তাদের ব্যাটারদের ধ্স নামিয়ে দিয়েছেন বল করে। মাত্র ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে পেলে রোডেশিয়ানরা। বড় কোনো নির্ভরযোগ্য ইনিংসই খেলতে পারেনি। প্রথম ইনিংস থেকে ৮ রান কম করেছে এবার। ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এক অঙ্কের ঘর পেরুতেই পারেনি ৯ জন ব্যাটার, তার মধ্যে শূন্য রানেই আউট তিনজন ব্যাটার। দুই অঙ্কের রান করেছেন দুজন। অধিনায়ক ক্রেইগ আরভিন করেছেন ১৭ রান ও দলের সর্বোচ্চ ইনিংস খেলেন নিক ওয়েলচ। অপরাজিত ৪৭ রান করেন তিনি। এদিকে জ্যাকারি ফাউল্কস একাই গুঁড়িয়ে দিয়েছেন তাদের ব্যাটিংলাইন। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৩৭ রানে নিয়েছেন পাঁচ উইকেট। পুরো ইনিংসে নিজের ঝুলিতে ৯টি উইকেট দখল করে নিয়েছেন। ম্যাট হেনরি ও জেকব ডাফি নিয়েছেন দুটি করে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয়বার একই ইনিংসে তিনটি দেড়শ পেরুনো ইনিংস দেখা গেছে। প্রথমবার ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড এবং ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ব্যাটার একই কীর্তি গড়েন। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৪৭৬ রানের লিড টেস্টে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তারা এক ইনিংসে সর্বোচ্চ ৪৮১ রানের লিড নিয়েছিল বাংলাদেশের বিপক্ষে (২০১৯, হ্যামিল্টন টেস্ট)। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা