× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:০৮ পিএম

বড় চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টটিতে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। পাকিস্তান শাহীন্স ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের দলও খেলবে এই প্রতিযোগিতায়। 

শুক্রবার (৮ আগস্ট) রাতে দেশ ছাড়ার আগে আসন্ন সিরিজে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য বড় চ্যালেঞ্জ, একই সঙ্গে ভালো সুযোগও বটে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার। আমাদের শতভাগ দিতে হবে। খেলতে হবে দল হিসেবে। প্রক্রিয়া অনুসরণ করলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’ 

দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো করায় জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন সোহান। তবে আপাতত অস্ট্রেলিয়া সফরেই মনোযোগ ধরে রাখছেন সোহান, ‘এখন অস্ট্রেলিয়ার জন্য যাচ্ছি, এখানেই ফোকাস করছি, এখানেই ভালো করতে চাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা।’

আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা