× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেওয়াজ নৈপুণ্যে সিরিজে এগিয়ে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১১:০৪ এএম

৬৩ রানের ইনিংসের পথে এরকমই দারুণ কিছু শট খেলেছেন হাসান নেওয়াজ। ছবি: সংগৃহীত

৬৩ রানের ইনিংসের পথে এরকমই দারুণ কিছু শট খেলেছেন হাসান নেওয়াজ। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্ট সিরিজ জয়ের পর এবার ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। ত্রিনিদাদে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। আর এই জয়ের মূল নায়ক অভিষিক্ত হাসান নেওয়াজ। তাঁর ৫৪ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে সফরকারীরা। ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ম্যাচে ম্যাচসেরাও হন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। 

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলে ২৮০ রান। জবাবে নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ানের ফিফটি ও হুসেইন তালাতের শেষদিকের ৪১ এ ভর করে ১১ বল বাকি থাকতেই এই লক্ষ্য তাড়া করে পাকিস্তান। তাতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিফটি পান এভিন লুইস (৬০), শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৫৩)। শেষদিকে গুড়াকেশ মোতির ১৮ বলে ৩১ রান স্বাগতিকদের লড়াকু লক্ষ্য দাঁড় করাতে সাহায্য করে। পাকিস্তানের হয়ে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ নিয়েছেন ৭ উইকেট। দুজনেই ৮ ওভার করে বোলিং করেছেন। ৫১ রানে আফ্রিদি নিয়েছেন ৪ উইকেট, ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন নাসিম।

পাকিস্তানের রান তাড়ায় ব্যাটসম্যান সাইম আইয়ুব ছাড়া সবাই ব্যাট হাতে কিছু না কিছু অবদান রেখেছেন। বাবর আজম ফিফটি পাননি ৩ রানের জন্য। রিজওয়ান ফিফটি করার পর ৩৮তম ওভারে যখন আউট হলেন, পাকিস্তানের জিততে দরকার ৭৬ বলে ১০১ রান। সেখান থেকে হুসেইন তালাতকে সঙ্গে নিয়ে ৭০ বলে ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নেওয়াজ। মাঠ ছাড়েন ম্যাচ জিতিয়েই। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোসেফ নেন ২ উইকেট। আর মোতি, চেজ ও সিলস নেন ১টি করে উইকেট।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ‍দ্বিতীয় ওয়ানডে শুরু হবে রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। এই ম্যাচ জিতে সমতায় যেতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে পাকিস্তানের লক্ষ্য থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা