× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৬:২০ পিএম

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা

আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ আসর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে। তবে আলোচনা এখন বাংলাদেশের আম্পায়ারের দায়িত্বে কারা থাকবেন। বিসিবির একটি সূত্রে মতে, এশিয়া কাপের জন্য  এসিসি বিসিবির কাছে দুজন আম্পায়ার চেয়েছেন । বিসিবিও সেই হিসেবে দুইজনকে পাঠাতে পারে ম্যাচ পরিচালনার জন্য। এক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে-মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল।

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কারণে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল এশিয়া কাপের আয়োজন। তবে সব জটিলতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সময় ও ভেন্যু নির্ধারণ করে দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের।

ঘোষিত সূচি অনুযায়ী, আসন্ন এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসরে অংশ নেবে মোট ৮টি দল, যারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে প্রতিযোগিতায়। বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে রয়েছে শক্তিশালী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।

বি গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। অর্থাৎ, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। নিরপেক্ষ ভেন্যু হলেও চেনা কন্ডিশনে খেলতে নামবে তামিম-লিটনরা, যা হতে পারে বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা। এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশের মধ্য দিয়ে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ দল গোছানো নিয়ে ব্যস্ত। টুর্নামেন্টের পূর্বে টাইগাররা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা