× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন সফর বাতিল, নতুন প্রতিপক্ষ চূড়ান্ত করল আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৫:৪৮ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহুর্তে        ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহুর্তে ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে অঞ্চলটির বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শেষ হয়নি। সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলে বাছাইপর্বের অভিযান শেষ করবে লিওনেল স্কালোনির দল। ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা । এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলতে নামবে আলবিসেলেস্তেরা। বাছাইপর্বের পর অক্টোবর মাসে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনা দলের। তবে সেই সফর বাতিল করে নতুন প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোকে। আর্জেন্টিনার একাদিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, চীনে ‍নির্ধারিত সফর বাতিল করে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। যাদের সঙ্গে সর্বশেষ কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল। গ্রুপপর্বের ম্যাচটিতে মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ২-০ গোলে জিতেছিল ওই আসরের চ্যাম্পিয়নরা। 

যদিও মেক্সিকোর বিপক্ষে ম্যাচটির সময় ও ভেন্যু চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। টিওয়াইসির মতে, আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনা ও মেক্সিকোর মুখোমুখি হবে। একই মাঠে ২০২৪ কোপা আমেরিকার আগে একটি প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেছিল আলবিসেলেস্তেরা। ওই সফরে আরও একটি ম্যাচ খেলতে পারেন লাউতারো–আলভারেজরা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার সেই প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। তবে ওই ম্যাচের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি।

এদিকে, আরেক সংবাদমাধ্যম ওলে’র প্রতিবেদনে বলা হয়– এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) তাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাছাইয়ের কথা ভাবছে। অনিশ্চিতভাবে সেই প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডার সঙ্গে পরবর্তী বিশ্বকাপ আসর বসবে যুক্তরাষ্ট্রে। বরং অন্য দুই দেশের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশটির ওপরই থাকছে মূল নজর, বেশিরভাগ বড় ম্যাচ ও আকর্ষণ থাকছে মার্কিন ভেন্যুগুলোতে। 

চলতি বছরের শেষ ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো রয়েছে নভেম্বর মাসে। ওই সময়ে আর্জেন্টিনা আফ্রিকা সফরে যাবে। এ সফরে একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ঠিক হয়েছে অ্যাঙ্গোলা। আরও একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রস্তুতি মূলত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার কৌশলের অংশ ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা