× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছে যাদের নাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ২২:৩৬ পিএম

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছে যাদের নাম

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅর। প্রতিটি ফুটবলারেরই অন্তত একবার হলেও ট্রফিটি জয়ের স্বপ্ন থাকে। গত মৌসুমের ব্যালন কার হাতে উঠছে- সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকরা ব্যালন ডিঅরের মনোনয়ন প্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন।

গত মৌসুমে ফ্রান্সের সব শিরোপাই উঠেছে পিএসজির ক্যাবিনেটে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রানার্সআপ হয়েছে ক্লাবটি। এমন অসাধারণ অর্জনের পেছনে উসমান দেম্বেলে-জিয়ানলুইজি দোনারুমারা ছড়িয়েছেন আলো। ২০২৫ ব্যালন ডিঅর মনোয়নের তালিকায় তাই ফরাসি জায়ান্টদের দাপট দেখা গেছে।

সবমিলিয়ে ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। এর মধ্যে সর্বোচ্চ ৯ ফুটবলার পিএসজির।এবার মোট ১০টি বিভাগে দেওয়া হবে অ্যাওয়ার্ড, যার মধ্যে সবচেয়ে আলোচিত পুরুষদের ব্যালন ডিঅর।

ব্যালন ডিঅর পুরস্কারের মনোনয়ন পেয়েছেন যারা-

উসমান দেম্বেলে-পিএসজি (ফ্রান্স), জিয়ানলুইজি দোনারুমা-পিএসজি (ইতালি), জুড বেলিংহাম-রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড), দেজিরে দুয়ে-পিএসজি (ফ্রান্স), ডেনজেল ডামফ্রিস-ইন্টার মিলান (নেদারল্যান্ডস), সেরহু গিরাসি-বরুসিয়া ডর্টমুন্ড (গিনি), আর্লিং হালান্ড-ম্যানচেস্টার সিটি (নরওয়ে), ভিক্টর গিওকেরেস-আর্সেনাল (সুইডেন), আশরাফ হাকিমি-পিএসজি (মরক্কো), হ্যারি কেইন-বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড), খিচা কাভারেস্কাইয়া-পিএসজি (জর্জিয়া), রবার্ট লেভানদোভস্কি-বার্সেলোনা (পোল্যান্ড), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-লিভারপুল (আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেজ-ইন্টার মিলান (আর্জেন্টিনা), স্কট ম্যাকটমিনে-নাপোলি (স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে-রিয়াল মাদ্রিদ (ফ্রান্স), নুনো মেন্দেস-পিএসজি (পর্তুগাল), জোয়াও নেভেস-পিএসজি (পর্তুগাল), পেদ্রি-বার্সেলোনা (স্পেন), কোল পালমার-চেলসি (ইংল্যান্ড), মাইকেল ওলিসে-বায়ার্ন মিউনিখ (ফ্রান্স), রাফিনহা-বার্সেলোনা (ব্রাজিল), ডেকলান রাইস-আর্সেনাল (ইংল্যান্ড), ফাবিয়ান রুইজ-পিএসজি (স্পেন), ভার্জিল ফন ডাইক-লিভারপুল (নেদারল্যান্ডস), ভিনিসিয়ুস জুনিয়র-রিয়াল মাদ্রিদ (ব্রাজিল), মোহাম্মদ সালাহ-লিভারপুল (মিসর), ফ্লোরিয়ান ভির্টজ-লিভারপুল (জার্মানি), ভিতিনহা-পিএসজি (পর্তুগাল), লামিনে ইয়ামাল-বার্সেলোনা (স্পেন)।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা