× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে বাংলাদেশের জেসি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ২০:৫৪ পিএম

বাংলাদেশের সাথিরা জাকির জেসি       ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাথিরা জাকির জেসি ছবি: সংগৃহীত

চলতি বছরের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে আম্পায়ারের আলোচনায় বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বাংলাদেশি এ আম্পায়ারকে প্রথমবারের মতো আসন্ন বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দেখা যেতে পারে! কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা (আইসিসি) এখনও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেনি।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, ‘জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে।’

সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ নারী দলও অংশ নেবে। ইতোমধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নারী দল প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা