× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৫:২৬ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে দারুণ অগ্রগতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম।

এই হালনাগাদ র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছে বাংলাদেশেই। একটি দেশও এত বড় অগ্রগতি দেখাতে পারেনি। তবে ভক্তদের প্রত্যাশা ছিল, বাংলাদেশ শীর্ষ ১০০ দলের মধ্যে প্রবেশ করবে। সেই প্রত্যাশা পূরণ না হলেও, এই অগ্রগতি নারী ফুটবলের উন্নয়নের বড় প্রমাণ।

বিশেষ নজর ছিল ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে কেউ বাংলাদেশর নিচে চলে আসে কিনা। কিন্তু হালনাগাদ র‌্যাংকিংয়েও বাংলাদেশের অবস্থান সেই ১২ দলের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে।

এদিকে, শীর্ষস্থানেও দেখা গেছে বড় রদবদল। এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বর্তমান ইউরো রানার্সআপ স্পেন। দ্বিতীয় স্থানে নেমে গেছে সাবেক শীর্ষ দল যুক্তরাষ্ট্র।

তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে সুইডেন। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, আর দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। তিন ধাপ অবনতি হয়ে শীর্ষ পাঁচ থেকে ছিটকে ৭ নম্বরে রয়েছে নারী কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা