প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫ ২১:৩১ পিএম
উইকেট পাওয়ার পর যুবাদের উদযাপন ছবি: সংগৃহীত
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে গত শুক্রবার স্বাগতিকদের হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজ বুধবার সামিউন বাসিরের অলরাউন্ডিং ও সানজিদ মজুমদারের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা অ-১৯ কে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দ.আফ্রিকার ব্যাটাররা কিছুটা ভালো শুরু করলেও ২১
রনের মধ্যেই তারা ওপেনিং জুটিকে হারিয়ে বিপাকে পরে যায়। দলের চতুর্থ ওভারে প্রথম সাফল্য
আনেন ইকবাল হোসেন ইমন; যোরিখ ভ্যান স্কাল্কভেইক ৫ রানে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারেই
দলীয় স্কোরে কোন রান যোগ না করেই মোগামাত আদনানকে আউট করেন আল ফাহাদ। এরপর আর ব্যাটারদের
দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা। প্রোটিয়া যুবারা পাঁচ উইকেট হারায় দলীয় ৪৫ রানে।
কিছুটা দলের হাল ধরেন ভিহান প্রিটোরিয়াস ও
পল জেমস।দলীয় ৮২ রানে মাথায় প্রিটোরিয়াস
আউট হন। তাদের জুটি থেকে আসে ৩৭ রান। এটিই তাদের সর্বোচ্চ জুটি। প্রিটোরিয়াস ফিরেন
ব্যক্তিগত ১৮ রানে। জেমস এরপর বানদিলে এমবাথাতেকে
নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানের জুটি গড়েন। জেমস ফিরেন ব্যক্তিগত ৩৩ রানে । শেষ দিকে
এমবাথার ৩৯ রানে ভর করে ১৪৭ থামে দ.আফ্রিকা থামে।
সানজিদ মজুমদারের দুর্দান্ত বোলিংয়ে দেড়শোর আগে গুটিয়ে দেয় যুবারা। সানজিদ নেন ৩৯ রান খরচায় ৪ উইকেট। আল-ফাহাদ ও সামিউন বাসির নেন ২টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন ইমন ও রিজান হোসেন।
১৪৮ রানের জবাবে বাংলাদেশ
যুবারা ১২ রানে হারায় ওপেনার জাওয়াদ আবরারকে। বায়ান্ডা মাজোলার বলে বোল্ড হয়ে সাজঘরে
ফিরেন ৩ রানে।গত ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন
আজিজুল হক তামিম কিন্তু এবার মাজোলার বলে আউট হয়ে ৭ রানেই থামতে হলো অধিনায়ককে।বাংলাদেশের
টপ অর্ডার ধ্বস করে দেন আফ্রিকান যুবারা। রিফাত বেগের ৪৩ রানের ইনিংস স্কোর বোর্ডে
রান বাড়ালেও ৬৮ রানেই হারায় বাংলাদেশের ৫ উইকেট। এর মধ্যে ৪টি শিকার করেন বায়ান্ডা
মাজোলা।
ধুকতে থাকা বাংলাদেশের
ব্যাটিংয়ের হাল ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বাসির। বাসির ৫২ ও আব্দুল্লাহর ২০
রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ
ছাড়েন এ জুটি। তাদের ৮০ রানের জুটি স্বস্তি এনে দেয় যুবাদের। বায়ান্ডা মাজোলা ২৯ রানে
নেন ৪ উইকেট ও পল জেমস নেন ১টি।
দ.আফ্রিকার সাথে চার ম্যাচের মধ্যে একটি হার ও দুইটি জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ৮ আগস্ট জিম্বাবুয়ে সাথে এবং ১০ আগস্ট দ.আফ্রিকার সাথে খেলবে বাংলাদেশ যুবারা।