× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ার সেরা অবস্থানে সিরাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজের ২-২ সমতায় রোমাঞ্চকর ও নাটকীয়ভাবে শেষ হলো টেন্ডুলকার- অ্যান্ডারসন ট্রফি। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ওভালে সিরিজের শেষ টেস্টে ভারতের নাটকীয় জয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজে বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন হিসেবে উন্নতি হয়েছে আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়েও।

আজ বুধবার আইসিসি প্রকাশ করেছে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ। যেখানে বাজিমাত করেছেন সিরাজ। ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৫তম অবস্থানে। এর আগে একবার শীর্ষ বিশের মধ্যে এসেছিলেন এই ডানহাতি পেসার।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিন অপরিবর্তিত।  যথাক্রমে,জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। ইংল্যান্ডের পেসারদের মধ্যে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা দশে গাস আটকিনসন, যেখানে যৌথভাবে রয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশী বোলারদের মধ্যে শীর্ষ ২৫ এ আছেন কেবল মেহেদি হাসান মিরাজ।

ভারত-ইংল্যান্ডের ২-২ সমতায় শেষ হওয়া এই সিরিজের দারুণ কিছু ইনিংস খেলা ইয়াশাশভি জয়সওয়াল ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন শতক। তিন ধাপ উন্নতিতে ভারত ওপেনার এখন আছেন পঞ্চম স্থানে। একই ম্যাচে সেঞ্চুরি করা ধরে রেখেছেন শীর্ষস্থান। 

আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে উঠে এসেছেন দুইয়ে। ফলে তিনি নেমে যেতে হয়েছে কেন উইলিয়ামসনকে। ব্যাটারদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থান মুশফিকুর রহিমের, তিনি আছেন ৩২ নম্বরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা