× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি সুপার কাপে নিষিদ্ধ আল হিলাল, জরিমানা ৫ লাখ রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৬:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদির ক্লাব আল হিলাল সৌদি সুপার কাপ (২০২৬-২৭) আসর খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ক্লাব বিশ্বকাপ খেলার পর খেলোয়াড়দের বিশ্রামের জন্য আসন্ন সৌদি সুপার কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এবারের আসর থেকে নাম প্রত্যাহার করার পর ক্লাবটিকে এক বছরের নিষিদ্ধের পাশাপাশি তাদেরকে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।এই শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবে ক্লাবটি।

গত মাসে ক্লাব বিশ্বকাপ খেলার পর ক্লান্তি-শ্রান্তির কারণে নিজেদের সরিয়ে নিয়েছে আল হিলাল। ক্লাব বিশ্বকাপে চমক উপহার দিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যায় তারা। সেখানে অবশ্য হেরে যায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসির কাছে।

সৌদি সুপার কাপের এবারের আসর হবে হংকংয়ে আগামী ১৯ থেকে ২৩ অগাস্ট। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ চার দল নিয়ে সৌদি সুপার কাপ আয়াজন করা হয়ে থাকে। গত মৌসুমে সৌদি সুপার লিগে রানার্স আপ হয়েছিল আল হিলাল। তারা সরে দাঁড়ানোয় এবারের টুর্নামেন্টে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী আল আহলি।

গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ, দুটিরই শিরোপা জিতেছিল আল ইত্তিহাদ। সৌদি সুপার কাপে তাই সুযোগ পেয়েছে লিগে তৃতীয় হওয়ায় আল নাসর। ১৯ অগাস্ট আল ইত্তিহাদ ও আল নাসের লড়াই দিয়ে শুরু হবে সৌদি সুপার কাপ। পরদিন মাঠে নামবে আল আহলি ও আল কাদসিয়াহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা