× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ধাক্কা খেল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১১:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবুধাবিতে ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু। সংযুক্ত আরব আমিরাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের আর বাকি মাত্র ৩৪ দিন। এরই মধ্যে দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। দুশ্চিন্তা বাড়িয়েছে নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামানের ইনজুরি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং দিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফখর। ইনজুরির কারণে ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে, আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে ফখরের খেলা নিয়ে সংশয় রয়েছে। চোটে পড়া ফখরকে পিসিবি লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ফখরের চোট ও পুনর্বাসন প্রক্রিয়ার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে পিসিবি।

এশিয়া কাপের কথা চিন্তা করে ফখর ফিট না হলে তার পরিবর্তে বাবর আজমকে দলে নিতে পারে বলে সূত্রের বরাতে জানা গেছে। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর সবশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইকরেট ১২৯.২২, যা মোটেই এই সংস্করণের সঙ্গে মানানসই নয়। টি-টোয়েন্টিতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে প্রায়ই তাকে নিয়ে চলে সমালোচনা। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আফগানিস্তান-আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ আগস্ট শারজায় পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ ও ফাইনালে উঠলে সর্বোচ্চ পাঁচ ম্যাচ খেলার সুযোগ থাকছে পাকিস্তানের। ৭ সেপ্টেম্বর শারজায় হবে ফাইনাল। এদিকে ৯ সেপ্টেম্বর আবুধাবিতে হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ। এই দুই দলের সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা