× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য হান্ড্রেডে দল পেলেন আমির-ইমাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৯:৩৭ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৫ ১৯:৪২ পিএম

বামে মোহাম্মদ আমির, ডানে ইমাদ ওয়াসিম।   ছবি: সংগৃহীত

বামে মোহাম্মদ আমির, ডানে ইমাদ ওয়াসিম। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দল পেল পাকিস্তানি দুই ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। এ দুজনকে দলে ভিড়িয়েছে ভারতীয় মালিকানাধীন নর্দান সুপারচার্জার্স।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চলতি বছরের শুরুতেই বিনিয়োগকারীদের পরিচয় জানিয়ে দিয়েছিল। যাদের মধ্যে চারটি প্রতিষ্ঠান ভারতের এবং আরও দুটি ভারতীয়-যুক্তরাষ্ট্রভিত্তিক। তবে এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটাররাও যে খেলতে পারবেন তার ইঙ্গিত দিয়েছিলেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। তিনি ফেব্রুয়ারিতে বলেছিলেন, আমরা জানি অন্য কোথাও এসব দেখা গেছে, কিন্তু এখানে সেটা হবে না।

ব্যস্ত সূচির কারণে পাকিস্তানের দল থেকে কোনো খেলোয়াড়কে ড্রাফট থেকে দলে নেয়নি কোনো দল। তবে পাকিস্তান দলের বাইরে থাকা দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়ে সব শঙ্কা উড়িয়ে দিল নর্দান সুপারচার্জার্স। দুজনেই সুযোগ পেয়েছেন বদলি ক্রিকেটার হিসেবে। বেন ডোয়ারশিস পুরো টুর্নামেন্টেই খেলছেন না। আর মিচেল স্যান্টনার দুটি ম্যাচে খেলতে পারবেন না আন্তর্জাতিক ব্যস্ততার কারণে। এর কারণে দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে দলটি। নর্দান সুপারচার্জার্সের মালিকানায় রয়েছে ভারতীয় মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। আগামী ১ অক্টোবর থেকে তারা দল পরিচালনায় দায়িত্ব নেবে। 

হান্ড্রেডে ইংল্যান্ডের বেশিরভাগ টেস্ট ব্যাটারকেই পুরো মৌসুমে পাওয়া যাবে, তবে পেস বোলারদের বিশ্রামে রাখা হয়েছে স্বল্প সময়ের জন্য। লন্ডন স্পিরিট জেমি স্মিথ ও ওলি পোপের বিশ্রামের কারণে প্রথম ম্যাচে উইকেটকিপার হিসেবে দলে নিয়েছে জন সিম্পসনকে। গ্ল্যামারগনের অলরাউন্ডার ড্যান ডুথওয়াইটও স্বল্পমেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন।

মার্ক চ্যাপম্যান ও ফারহান আহমেদ ম্যানচেস্টার অরিজিনালসে বিকল্প ক্রিকেটার হিসেবে যোগ দিচ্ছেন রাচিন রবীন্দ্র ও মারচান্ট ডি ল্যাঙ্গের বদলি হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসাইন ট্রেন্ট রকেটসে দুই ম্যাচের জন্য জর্জ লিন্ডের স্থলাভিষিক্ত হবেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা