× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৬:৪১ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৫ ১৭:০৬ পিএম

অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড         ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড ছবি: সংগৃহীত

ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সাথে তর্কে জড়ানো হরহামেশাই ঘটে। একজন ক্রিকেটার যখন আচরণের সীমা অতিক্রম করে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন; তখনই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে শাস্তি পেয়ে থাকে। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি আজ মঙ্গলবার এক বিবৃতিতে ডেভিডের শাস্তির কথা নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটারের বিরুদ্ধে আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে শাস্তির নিয়ম রয়েছে। ডেভিড শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের এক ঘটনায়। সেই ম্যাচে পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবিলা করার পর ডেভিড তার দুই হাত প্রসারিত করেছিলেন। আম্পায়ারকে মূলত ওয়াইড দেওয়ার ইশারা করেছিলেন ডেভিড। তিনি মনে করেছিলেন বলটা লেগ সাইডের বাইরে দিয়ে চলে গিয়েছিল। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন লেসলি রাইফার, জাহিদ বাসারাথ। টিভি ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ডেইটন বাটলার ও গ্রেগরি ব্র্যাথওয়েট।

কদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরটা অস্ট্রেলিয়ার কেটেছে দুর্দান্ত। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে ৮ ম্যাচের ৮টিতেই জেতে অজিরা। যেখানে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩ ওভার হাতে রেখে ৩ উইকেটে জেতে। ডেভিড ১২ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৩০ রান। সেই ম্যাচে ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অজি পেসার বেন ডাওয়ারশুইস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা