প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২০:৫৪ পিএম
কয়েক বছর ধরে স্লো উইকেট বানানো নিয়ে আলোচনায় গামিনী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন গামিনী ডি সিলভা। আরও নির্দিষ্ট করে বললে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একচ্ছত্র রাজত্ম করে আসছেন এই লঙ্কান। কেননা এই মাঠের একমাত্র কিউরেটর তিনিই। তবে গেল কয়েক বছর ধরে স্লো উইকেট বানানো নিয়ে আলোচনায় গামিনী। অবশেষে তার বিকল্প খোঁজার মিশনে নেমেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
যদিও সম্প্রতি গামিনীর সঙ্গে চুক্তি নবায়ন করেছে
বিসিবি। তার বিকল্প খোঁজা হচ্ছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান
নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।’ এশিয়া
কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে
বাংলাদেশ।’ ফাহিম বলেন, ‘আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য
সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার
যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করব সিলেটে
খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা করতে
পারি।’
তিনি বলেন, ‘যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি
তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট
দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনও বেশ সময়
আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই এমন উইকেট
না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব
হলে ২০০ রানের উইকেটও হোক।’