× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২০:৩৮ পিএম

সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে আছেন সাইফ হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবর মতো তারকা ক্রিকেটাররা

সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে আছেন সাইফ হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবর মতো তারকা ক্রিকেটাররা

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের লক্ষ্যে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ৯ আগস্ট এই বহুদলীয় সিরিজের জন্য ডারউইন যাবে বাংলাদেশ ‘এ’ দল। 

সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে আছেন সাইফ হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবর পাশাপাশি আছেন জিসান আলম,  তোফায়েল আহমেদের মতো তরুণরাও। অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়াও দলে আছেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি। বোলিং বিভাগে রিপন মণ্ডল, মুশফিক হাসান, নাঈম হাসানের সঙ্গী জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ।

৭ আগস্ট রওনা দিয়ে আগামী ৯ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছবে। ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ১৬ আগস্ট পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। এ ছাড়া ১৭ আগস্ট পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স, ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে খেলবেন সোহান-হাসানরা।

এ ছাড়া এই সিরিজ শেষে ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’।


একনজরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা