× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার বোর্ডের মুখোমুখি হচ্ছেন সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ১৭:০৯ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২২ ১৭:৩৯ পিএম

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

বেটউইনার নিউজের সঙ্গে সদ্য চুক্তি বাতিল করা সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে রাত ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। দেশে ফিরেই শনিবার সকালে তাকে ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হবে। 

বোর্ডকে না জানিয়ে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতেই সাকিবকে বোর্ড ফেস করতে হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি বস বলেছিলেন, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে। কিন্তু আমি রাজি হইনি। সাকিব আজ শুক্রবার রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’ 

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সাকিবকে বোর্ডের মুখোমুখি করা শুধুই আনুষ্ঠানিকতা। তবে তাকে শেষবারের মতো সতর্ক করা হতে পারে। এরপর তার অনুমতিক্রমেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে।

বোর্ড পরিচালকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন আর হাবিবুল বাশার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ওই বৈঠক শেষে ঘোষণা হবে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। তবে অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা হারাচ্ছেন লিটন দাস, নুরুল হাসান সোহান আর ইয়াসির আলি রাব্বি। তবে যদি-কিন্তু কিছুটা আছে সোহান আর রাব্বির ক্ষেত্রে। লিটন কোনোভাবেই আরব আমিরাতের বিমান ধর‍তে পারবেন না।

সোহানকে নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। ম্যানজেমেন্টের একটি অংশ চাইছে সোহানকে দলের সঙ্গী করতে। কারণ, দল ফাইনালে উঠলে ধরলে শেষ ২-৩টি ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। তবে নির্বাচকরা ১৫ সদস্যের দলে সেই ঝুঁকি নিতে নারাজ। একই অবস্থা রাব্বির ক্ষেত্রে। বোর্ডের মেডিকেল বিভাগ যে ছাড়পত্র দিয়েছে, তাতে বর্তমানে ৫০ শতাংশ ফিট এই ব্যাটসম্যান।

শঙ্কা থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের কপাল সুপ্রসন্ন হতে পারে। সবশেষ ফিটনেস পরীক্ষায় ৪ ওভার টানা বল করে ৮০ শতাংশ ফিটের ছাড়পত্র পেয়েছেন এই অলরাউন্ডার। এজন্য খুলনায় তাকে ম্যাচ প্র‍্যাকটিসে পাঠানো হয়েছেন। আজ এইচপি ইউনিটের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন সাইফউদ্দিন। ফিটনেসে উতরে যেতে এই ম্যাচটিই হবে তার এসিড টেস্ট।

জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া শরিফুল ইসলাম এখন পুরোপুরি সুস্থ। মুস্তাফিজুর রহমানকে নিয়ে অবশ্য কিছুটা সংশয় আছে বলে বোর্ড সূত্র থেকে জানা গেছে। এশিয়া কাপের দলে থাকলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দিয়ে খেলাতে হবে তাকে।

সব থেকে আলোচনার বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদের থাকা, না থাকা নিয়ে। গুঞ্জন আছে, তাকে ছাড়াই ঘোষণা হতে পারে এশিয়া কাপের দল। তবে বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সাকিব শেষ পর্যন্ত অধিনায়ক হলে নতুন এই দলপতির চাওয়াতেই রিয়াদ স্কোয়াডে টিকে যাবেন। বেটউইনার কাণ্ডের আগে সাকিবের সঙ্গে নেতৃত্বের আলোচনায় রিয়াদ-মুশফিক দুজনকেই নিজের টি-টোয়েন্টি দলে চেয়েছেন তিনি।

সোহান আরব আমিরাতে না গেলে সৌম্য সরকার আর সাব্বির রহমানের মধ্যে একজন ফিরতে পারেন জাতীয় দলে। সেক্ষেত্রে সৌম্যর পাল্লাটাই সব থেকে ভারি। তবে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফর করা সৌম্য আর সাব্বিরকে আপাতত স্ট্যানবাই হিসেবেই রাখা হয়েছে।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা