× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে হতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১০:৪০ এএম

সিলেটে হতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে অপ্রত্যাশিত একটা ফাঁকা সূচি তৈরি হয়েছিল বাংলাদেশ দলের সামনে। এই ফাঁকা সময়ে শুধু নেট সেশন করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ খেলতে গেলে প্রস্তুতির একটা ঘাটতির আশঙ্কা থেকে যায়। সে কারণে এ মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ।

সিরিজটা যে সিলেটেই হতে যাচ্ছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কথাতেই বোঝা গেল, ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে হবে, আমরা সেখানে সিরিজটা খেলব। ঢাকার সম্ভাবনা কম, ঢাকার বাইরে হবে। সিলেটে হয়তো হবে। সাম্প্রতিক অতীতে উইকেট, গ্রাউন্ডসের সিলেটের ভালো সুনাম হয়েছে। এশিয়া কাপের আগে আমরা যে ধরনের উইকেট চাইব, সে চাহিদা শুধু সিলেটই মেটাতে পারবে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে আগস্টের তৃতীয় সপ্তাহে। দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত না হওয়ায় ফাহিম সূচি নিশ্চিত করতে চাননি। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওইদিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা