× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ

ভুটানের জালে বাংলাদেশের ৩ গোল, তৃষ্ণার জোড়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২১:২৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ভুটানের বিপক্ষে আগের ম্যাচেই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন; এই দলের বিপক্ষে দ্বিতীয় দেখায় আরও পরীক্ষা-নীরিক্ষা চালালেন কোচ পিটার জেমস বাটলার। সেই দল শুরু থেকে পেল না ছন্দ, অগত্যা দলের অন্যতম সেরা অস্ত্র স্বপ্নাকে নামাতে হলো ম্যাচের প্রায় আধাঘণ্টার মধ্যেই। তাতেই বদলে গেল চিত্র, খেলায় গতি পেল লাল সবুজের দল; ভুটানের বিপক্ষে আরও একটি জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা।

সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলায় বৃহস্পতিবার (১৭ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনার প্রাকটিস গ্রাউন্ডে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন তৃষ্ণা রানী সরকার। ম্যাচে অন্য গোলটি স্বপ্না রানীর। ভুটানকে এই প্রতিযোগিতায় প্রথম দেখায় মঙ্গলবার ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

এখন পযন্ত প্রতিটি দল সমান চারটি করে ম্যাচ খেলেছে। চার খেলায় শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভুটান। তিন জয় এবং এক পরাজয়ে ৯ পযেন্ট নেপালের। বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় ৭-০ গোলে শ্রীলঙ্কাকে হারায় নেপাল। 

৩৪ মিনিট ডেডলক ভাঙেন তৃষ্ণা। স্বপ্না রানীর দূরপাল্লার ক্রস থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে দলকে লিড এনে দেন তৃষ্ণা। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্বপ্না। ৬১ মিনিটে বক্সে তৃষ্ণাকে দেখে বল উড়িয়ে মারেন ঐশি। তৃষ্ণা বলে শট নেওয়ার আগে তাকে ফেলে দেয় ভুটানের এক ডিফেন্ডার। স্পট কিক নিতে এসে স্বপ্না বল মারেন পোস্টের বাইরে।

তবে ৬৫ মিনিটে ভুল করেনি বাংলাদেশ। দলকে ২-০ গোলে এগিযে দেন তৃষ্ণা। মূলত ভুটানের এক ডিফেন্ডারের কাছ থেকে বক্সের সামনে বল কেড়ে নেন মুনকি। তার কাছ থেকে বল পেয়ে ভুটানের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তৃষ্ণা। ভুটানের গোলকিপার ডানদিকে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি। প্রতিযোগিতায় এ নিয়ে তিন গোল পেলেন তৃষ্ণা।

৭৪ মিনিটে দলের লিড ৩-০ করেন স্বপ্না। প্রায় মাঝ মাঠের কাছ থেকে দূরপাল্লার শট নেন তিনি, বল ক্রসবারের ভেতরে লেগে গোললাইনের ভিতর পড়ে। প্রথম দেখায় গোল হয়েছে কি না তা নিয়ে সন্দেহ হলেও রেফারি গোলের বাঁশি বাজান। কারণ বল গোললাইনের ভেতরে পড়ে আবার বেরিয়ে আসে। সেটি প্রথমে ওপরের পোস্টে লেগে গোললাইন অতিক্রম করে। এর আগে টুর্নামেন্টে প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে গোল পেয়েছিলেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা স্বপ্না। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা