× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওয়ার হিটিংয়ে বিসিবির উদ্যোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৮:৫৮ পিএম

পাওয়ার হিটিংয়ে বিসিবির উদ্যোগ

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন ধারাবাহিক চিত্র। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের মাঝেও সেটাই আলোচনার কেন্দ্রে। ব্যাটারদের অধারাবাহিক পারফরম্যান্স কাটিয়ে উঠতে ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। এরই মাঝে তারা পাওয়ার হিটিংয়ের জন্য প্রসিদ্ধ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেবে বলে শোনা যাচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল মাঠে নামে বাংলাদেশ। সিরিজ শেষ করে আজ দেশে ফিরে আসবে টাইগাররা। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন দাসরা। আগামী ২০ জুলাই থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজের পর কয়েক দিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। পরবর্তীতে আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনায় বিসিবি। কারণ সেপ্টেম্বরেই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ফরম্যাটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য বাড়াতে নতুন করে কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করা জুলিয়ান উডকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আলোচনা করছি তাকে আনার জন্য। ফাইনাল হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। আগস্টে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবে- এমনই পরিকল্পনা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা