× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১২:২৮ পিএম

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৬ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। দলের বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২০ জুলাই। 

এর আগে মঙ্গলবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো, রেকর্ড ঘাটলে দেখবেন দুনিয়ার অনেক ভালো দলকেও হারিয়েছে। নিজেদের কন্ডিশনে আমাদের অনেক টাফ টাইম দিতে সক্ষম তারা। ফলে আমাদের এসব ব্যাপারে ধারণা আছে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি।’ 

এছাড়া নিজের অধিনায়কত্ব এবং চ্যালেঞ্জ প্রসঙ্গে পাকিস্তানি অধিনায়ক জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এরকম রোলার কোস্টারের মধ্য দিয়েই যেতে হবে। আমার কাছে মনে হয়, যেভাবে চলছে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। জীবনের মত করেই। জীবন যেভাবে চলছে, ক্যারিয়ার যেভাবে আগাচ্ছে সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যেতে হবে। এসব ব্যাপারে আমি অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছে।’ 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়, অধিনায়ক সালমান আলি আগাসহ পাকিস্তানের প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে প্রথম বহরে এসেছেন। বুধবার সকালে দলের বাকি ক্রিকেটাররা রওনা করবেন।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল গত মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা