× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি বাতিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৯:০৪ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২২ ১২:০৬ পিএম

বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি বাতিল

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবিকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন সাকিব। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’

একটি সূত্রে জানা গেছে, চিঠিতে সাকিব বেটউইনার নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা তো জানিয়েছেনই, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাঁর আনুগত্যের কথা জানিয়ে জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দেবেন বলেও কথা দিয়েছেন।

চিঠি পেয়েও অবশ্য বিসিবি পুরো সন্তুষ্ট হয়নি। বিসিবি সভাপতির কথাতে তারই আভাস মিলেছে। তিনি বলেন, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে। কিন্তু আমি রাজি হইনি। সাকিব আজ শুক্রবার রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’

বৃহস্পতিবার বিকালে পরিচালকদের সঙ্গে সভার পর বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, সাকিবকে বেটউইনারের সঙ্গে চুক্তি অথবা বাংলাদেশের পক্ষে খেলার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। এরপরই সাকিব বিসিবিকে চিঠি দিয়ে চুক্তি থেকে সরে আসার কথা জানায়।

গত ২ আগস্ট সাকিব আল হাসান তাঁর অফিসিয়াল ফেজবুকে একটা পোস্ট দিয়ে বেটউইনার নিউজ–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা জানান। বেটউইনার একটি অনলাইন বেটিং ও ক্যাসিনোর ওয়েবসাইট।

প্রবা/আরএম/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা