× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১২:২৯ পিএম

সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। যা প্রথমবার দেশটির মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ করে দিয়েছে টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার মাঠে নামবে দুই দল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। কলম্বোর আগের ম্যাচের চেয়ে ক্যান্ডিতে ভিন্ন উইকেট থাকার সম্ভাবনাই বেশি। 

পরিসংখ্যান বলছে, পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ হাইস্কোরিং হয়ে থাকে। ফলে আগে ব্যাট করতে পারলে বড় রান তোলা জরুরি হবে বাংলাদেশের জন্য। তবে নাজমুল হোসেন শান্ত’র ইনজুরি নিয়েও ভাবনার বিষয় থাকছে। শান্ত একাদশে না থাকলে তার জায়গায় দেখা যেতে পারে নাঈম শেখকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এ ছাড়া সিরিজ নির্ধারণী ম্যাচটি দিয়ে একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১১তম সিরিজ খেলছে। এর আগে ১০ সিরিজের মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটোই ছিল ঘরের মাঠে। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৫৯ বার ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশের জয় ১৩টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৪ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে/মিলান রত্ননায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা