প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১১:২৭ এএম
উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপা রয়েছে রজার ফেদেরারের নামে, যার সংখ্যা ৮। এবার ৩৮ বছর বয়সী নোভাক জকোভিচ সেই রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন। তবে ফেদেরারের আরেকটি রেকর্ড ইতিমধ্যে ভেঙে দিয়েছেন তিনি।দ্বিতীয় রাউন্ডে জকোভিচ দারুণ ফর্মে থাকা ব্রিটিশ খেলোয়াড় ড্যান এভানসকে হারিয়েছেন ৬-৩, ৬-২, ৬-০ সেটে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত সার্ভ দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। এভানস কিছু ব্রেক পয়েন্ট বাঁচালেও পরে নিজের ভুলেই ম্যাচ থেকে ছিটকে পড়েন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা জকোভিচ পুরো ম্যাচে মাত্র ৯টি সার্ভ পয়েন্ট হারিয়ে ৪৬টি উইনার শট মারেন ও মাত্র ১৪টি আনফোর্সড এরর করেন। শেষ সেটে একটিও গেম হারাননি।এই জয়ের মাধ্যমে জকোভিচ ১৯তম বার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন, যা নতুন একটি রেকর্ড। ফেদেরারের আগের রেকর্ড ছিল ১৮ বার।জিতলে তার ১০০তম উইম্বলডন জয় হবে এবং তিনি হবেন দ্বিতীয় খেলোয়াড় যিনি দুটি গ্র্যান্ড স্ল্যামে ১০০ বা তার বেশি ম্যাচ জিতেছেন।
তবে ফেদেরারের ৮টি শিরোপা ছুঁতে হলে জকোভিচকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তার সম্ভাব্য প্রতিপক্ষরা হলেন কেকমানোভিচ, ডি মিনোর, জ্যাক ড্রাপার, ইয়ানিক সিনার এবং শেষ পর্যন্ত আলকারাজ।