× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির বোর্ড সভা বসছে বিকেলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১১:২৬ এএম

বিসিবির বোর্ড সভা বসছে বিকেলে

নতুন বিসিবি প্রধান হিসেবে গেল মাসে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বোর্ড সভা ডেকেছেন তিনি। 

বৃৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এ বোর্ড সভা হবে। 

এবারের বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের ২৫ বছর টেস্ট পূর্তি উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠান। এছাড়া বেশকিছু বাকি পড়ে থাকা কাজ আলোচনায় থাকবে।

টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে।

বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন এই বিশেষ উদ্যেগের কথা। বিভাগের সাথে জেলা পর্যায়েও হবে ক্রিকেট ম্যাচ। এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররা শ্রীলঙ্কাতে অবস্থান করায় তারা যোগ দিতে পারবেন না এই অনুষ্ঠানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা