× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে নিষিদ্ধ হবেন সাকিব’

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৬:০৬ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৭:০২ পিএম

‘বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে নিষিদ্ধ হবেন সাকিব’

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের কোনও সম্পর্ক থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সংবাদ মাধ্যমে তিনি এ কথা বলেন।

পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

জানা গেছে, কয়েকদিন আগে বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। ফেসবুকে বিষয়টির ঘোষণা দিলে বিতর্ক শুরু হয়। যেটি সংগতভাবেই ভালভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের আইনে যেমন বেটিং নিষিদ্ধ তেমনি বেটিং নিয়ে বিসিবিরও নিষেধাজ্ঞা রয়েছে।

সাকিবের চুক্তির পরই আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায় বিসিবি। খোদ সাকিবকে বোর্ড জানায়, বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদিও এ নিয়ে নির্বিকার থাকেন সাকিব। তারই প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বেক্মিকো কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন।

বৃহস্পতিবার  দুপুরে সাকিব ইস্যুতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ। এ ছাড়া প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই বৈঠকে ছিলেন।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে পাপন স্পষ্ট জানিয়েছেন, বেটউইনার থেকে বের হয়ে আসলে তবেই বাংলাদেশের দলের অংশ হবেন সাকিব।

পাপন বলছিলেন, ‘কোনোরকম সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। না হলে দলেই থাকবে না, অধিনায়কত্ব দূরে থাক। এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া।’

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা