× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৫ ১৮:৪২ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ১৮:৪৫ পিএম

আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল

কয়েক দিনের নাটকীয়তার পর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর আজ শুক্রবার বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন তিনি।

এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও ফাহিম সিনহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে।

গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। বিসিবির সংখ্যাগরিষ্ঠ ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে চিঠি দেন। পরিচালকের পদ হারানোয় তিনি বিসিবি সভাপতির পদও হারান।

যদিও ফারুক আহমেদ আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এবং আইসিসির কাছে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন বলে জানা গেছে।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই বিসিবি পেল আরেক নতুন বস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা