× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয় জাতীয় জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতায় ফাতেমার স্বর্ণ জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৯:০৫ পিএম

তৃতীয় জাতীয় জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতায় ফাতেমার স্বর্ণ জয়

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করে তৃতীয় জাতীয় ক্যাডেট এবং জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতা। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১৮টি ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন জুনিয়র ফেন্সার অংশ নেন।

এই প্রতিযোগিতায় ‘ক্যাডেট উইমেন্স ইপি’ বিভাগে বেঙ্গল স্পোর্টস একাডেমির হয়ে খেলে স্বর্ণ জিতেছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডভাইজর (স্পোর্টস) এফএফ ইকবাল বিন আনোয়ারের (ডন) একমাত্র মেয়ে ফাতেমা তুজ জোহরা। তিনি জান্নাতুল নাহার মাহিকে হারিয়ে স্বর্ণ জিতেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেন রাইসা আহমেদ ও আফরিন আঞ্জুম।

পারিবারিকভাবেই ফাতেমা তুজ জোহরা সাংস্কৃতি ও স্পোর্টসের সঙ্গে জড়িত। ফাতেমা খেলাধুলা ছাড়াও গান ও উপস্থাপনা করেন। এই স্বর্ণ জয়ে ফাতেমা তুজ জোহরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয় ফেন্সিং ফেডারেশনের প্রশিক্ষক মোহাম্মদ রেজাউল করিম আসাদকে। তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে স্বর্ণ জিতেন ফাতেমা।

সব মিলিয়ে পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ফেন্সিং ক্লাব। চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতে রানার্স-আপ হয় বেঙ্গল স্পোর্টস একাডেমি। আর একটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় রয়েল ফেন্সিং ক্লাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা