× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত আজ নেবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫ ০৯:২৪ এএম

আপডেট : ১০ মে ২০২৫ ০৯:৩৩ এএম

পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত আজ নেবে বিসিবি

পাকিস্তান সফর অনিশ্চিত হলেও পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। একদিন বিশ্রামের পর শুক্রবার আবার অনুশীলন হয়। এদিকে কাল বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তান সফর পিছিয়ে যাচ্ছে। আজ বোর্ড সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে ক্রিকেটাররা মাঠে আসেন। প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশ ‘এ’ দলের খেলা দেখতে সিলেটে ছিলেন। দুটি ম্যাচ দেখে তিনি ফিরেছেন ঢাকায়। লিটন দাসের আঙুলের ব্যান্ডেজ খোলা হয়েছে। অনুশীলনে ক্রিকেটাররা ছিলেন প্রাণবন্ত। তবে যে কারণে অনুশীলন সেই সিরিজ পিছিয়ে যাচ্ছে।

এদিকে সিরিজ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। তবে বাতিল না হলেও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ, এ খবর দিয়েছে জিও সুপার নিউজ। পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি টি ২০ ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। দুই ম্যাচের এই সিরিজ নির্ভর করছে পাকিস্তান সফর হবে কি না, তার উপর। 


আজ আবার সভা ডেকেছে বিসিবি। মিরপুরে বিসিবির কার্যালয়ে সভার মূল এজেন্ডা আসন্ন পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ। এছাড়া কিছু আর্থিক অনুমোদনও পাশ করা হবে। ভবিষ্যতের কিছু কর্মপরিকল্পনাও থাকছে।সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলার পর বাংলাদেশ দলের ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা। লাহোর ও ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের।কিন্তু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এই সংঘাতময় পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল।

এই পরিস্থিতিতে বাংলাদেশের পাকিস্তান সফর হুমকির মুখে পড়েছে। পাকিস্তান যদি সিরিজ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দেয়, তাহলে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পাকিস্তান যদি সিরিজ না খেলে, তাহলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দুটি টি ২০ খেলবে কিনা, এ নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা