× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগারদের দাপুটে জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ১৮:৪৪ পিএম

টাইগারদের দাপুটে জয়

ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম টেস্ট জিতে নিলেন শান্ত, মিরাজরা। এই জয়ে জিম্বাবুয়ের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা। ফলে ঘরের মাঠে প্রায় দেড় বছর পর টেস্টে জয়ের স্বাদ পেল টিম টাইগার্স।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৪৪ রান করে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হারে বাংলাদেশ।

তবে চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টেস্টে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুন্য এবং সাদমান ইসলাম অনিকের সেঞ্চুরি আর তাইজুল ইসলামের অবিশ্বাস্য বোলিংয়ে বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে সেন উইলিয়ামস (৬৭) ও নিক ওয়েলচের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ২৭.১ ওভারে ৬০ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলাম অনিক ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৪৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ১২০ রান করেন সাদমান ইসলাম অনিক।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন মিরাজ। তার ১০৪ রানের ইনিংসটি ১১টি চার আর একটি ছক্কায় সাজানো।

এছাড়া ৪১ রান করেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ৪০ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৯ রান করেন ২০২২ সালের জুনের পর টেস্টে ফেরা এনামুল হক বিজয়। ৩৩ রান করেন মুমিনুল হক সৌরভ।

২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৪৬.২ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার বেন কারান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মিরাজ। ৩ উইকেট নেন তাইজুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা