× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে হামলার মধ্যেই হত্যার হুমকি পেলেন গৌতম গম্ভীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৫৮ এএম

কাশ্মিরে হামলার মধ্যেই হত্যার হুমকি পেলেন গৌতম গম্ভীর

ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর। এর মধ্যেই এবার হত্যার হুমকি পেলেন ভারতীয় হেড কোচ। ইমেইল যোগে প্রাণনাশের হুমকির বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দু’টি হুমকির বার্তা পেয়েছেন গম্ভীর। এর প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেছেন ভারতীয় কোচ। 

জানা গেছে, বুধবার দুপুরে প্রথম ইমেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। দু’টি ই-মেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’। হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। ঘটনার কথা জানিয়েছেন সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। তার পরিবার যাতে সুরক্ষিত এবং নিরাপদে থাকে তার জন্যও পুলিশকে উদ্যোগী হতে বলেছেন তিনি।

গম্ভীরের অভিযোগ পেয়ে দ্রুতই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেইল এসেছে, কারা তা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গিয়েছে। পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেড কোচ হওয়ার পাশাপাশি গম্ভীরের রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি বিজেপির সাবেক সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে ‘হিটলিস্টে’ তার নাম থাকা অস্বাভাবিক নয়।

উল্লেখ্য, গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এ ছাড়া বর্তমানে ভারত ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।

অপরদিকে, মঙ্গলবার পেহেলগামে জঙ্গি হামলার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন গম্ভীর। সমাজমাধ্যমে নিন্দা করেছিলেন। লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতেই হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা