× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১৩:১৭ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫ ১৩:৫২ পিএম

সিলেটে টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে সিকিউরিটি কো-অর্ডিনেটর টেস্টের দায়িত্ব পালন করছিলেন ইকরাম চৌধুরি ইকরাম। হঠাৎই তার হৃৎকম্পন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান।

বিসিবি এক বিবৃতিতে ইকরামের মৃত্যুতে শোক জানিয়েছে। ২০১৪ সাল থেকে ইকরাম চৌধুরি বিসিবির সিকিউরিটি কমিটিতে দায়িত্ব পালন করছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছিলেন তিনি। 

জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পাশ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়

তার নিকট আত্মীয়ের ভাষ্যমতে, ইকরামের হার্ট অ্যাটাক হয়েছিল । এই কারণে মারা গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা