প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ২১:১২ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫ ২১:১৩ পিএম
স্পেনের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লেভানডফস্কির চোট হ্যামস্ট্রিংয়ে এবং এর কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে
লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে কী অসাধারণ এক জয় পেল বার্সোলোনা। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ৪-৩ গোলে জিতেছে ন্যু ক্যাম্পের দলটি। রবিবার রাতে উচ্ছ্বাসের পাশাপাশি দুঃসংবাদও পেয়েছে বার্সা। ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রবার্ট লেভানডফস্কি। পোলিশ স্ট্রাইকারের এই চোট নিয়ে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন হ্যান্সি ফ্লিক। কারণ সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের কোপা দেল রের ফাইনাল, এমনকি ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচ রয়েছে! আর এই ম্যাচগুলোতে লেভানডফস্কিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সেলতা ভিগোর বিপক্ষে তখন ৩-৩
সমতা চলছে। ম্যাচের ৭৭ মিনিটে চোট পাওয়ার পর বাঁ পায়ের পেছনের ঊরুর পেশি চেপে ধরে লেভানডফস্কি
মাঠ ছাড়েন। পরে অবশ্য যোগ হওয়া সময়ের একেবারে শেষের দিকে রাফিনিয়ার গোলে ম্যাচটা অবিশ্বাস্যভাবে
জিতেছে বার্সেলোনা। যে জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে লিগে ৭ পয়েন্ট এগিয়ে গেছে কাতালাতান
ক্লাবটি।
স্পেনের একাধিক সংবাদমাধ্যম
জানিয়েছে, লেভানডফস্কির চোট হ্যামস্ট্রিংয়ে এবং এর কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ
মাঠের বাইরে থাকতে হতে পারে। আর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অবশ্য এখনই নিশ্চিত কিছু
বলতে পারেননি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘লেভানডভস্কির এমআরআই করানো হবে আগামীকাল। রিপোর্ট
না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
৩৬ বছর বয়সি এই পোলিশ ফরোয়ার্ড
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেনÑ সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪০ গোল,
যার মধ্যে ১১টি এসেছে চ্যাম্পিয়নস লিগে। মৌসুমের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এসে তাকে
হারানো বার্সার জন্য তো অবশ্যই বড় ধাক্কা।