× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে ১৪ বর্ষী সূর্যবংশী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ২১:১০ পিএম

গতকাল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। নেমেই তিনটি রেকর্ড স্পর্শ করেছেন হার্ডহিটার এই ব্যাটার

গতকাল শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। নেমেই তিনটি রেকর্ড স্পর্শ করেছেন হার্ডহিটার এই ব্যাটার

২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানÑ আইপিএলে এই রান কী আর এমন বড়। তবে ছোট্ট এই ইনিংস খেলাকালীন অনেক কিছুই মাড়িয়ে গেছেন বৈভব সূর্যবংশী।  শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয় তার। নেমেই তিনটি রেকর্ড স্পর্শ করেছেন হার্ডহিটার ব্যাটার।

রাজবর্ষীর প্রথম রেকর্ডটি অবশ্য বয়সের। শনিবার যখন খেলতে নামেন তখন তার বয়স ছিল ১৪ বছর ২৩ দিন। এর আগের রেকর্ডটি ছিল প্রয়াস রয় বর্মণের। ১৬ বছর ১৫৭ দিনে অভিষেক হয়েছিল তার। সূর্যবংশী দ্বিতীয় রেকর্ডটি গড়েন ব্যাট হাতে। আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। ভারতের জনপ্রিয় লিগটিতে কম বয়সিদের মধ্যে ছক্কাটি তারই। তৃতীয়টিও লুকায়িত এই ছক্কার মাঝে। শার্দুল ঠাকুরকে মারা ছক্কাটি তার নামের পাশে যুক্ত করেছে আরেকটি রেকর্ড। আইপিএল ক্যারিয়ারে প্রথম বলেই ছক্কা। এটাও রেকর্ড। তবে এ রেকর্ডে সূর্যবংশীই প্রথম নন।

জয়পুরের মানসিং স্টেডিয়ামের ম্যাচটিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৮০ রান তাড়া করতে নেমে সূর্যবংশীর রাজস্থান আটকে গেছে ১৭৮ রানে। ২ রানে দল হেরে গেলেও সূর্যবংশী নাম লিখিয়েছেন ইতিবাচক সব রেকর্ডে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা