× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ২০:০৩ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর। থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব ছিল, সেটি মেলাতে পারেনি।

ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম।

১০.৫ ওভারে ১৬৬ রান তাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, বাংলাদেশের (০.৬৩৯) থেকে যা একটু কম।

ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়েছে গেছে ওয়েস্ট ইন্ডিজের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা